ওগো দয়াময়, ওগো রহমান জুড়াও আমার দগ্ধ এ প্রাণ। তোমার দয়ায় ভুবন হাসে আলোর জোয়ার আকাশ ভাসে।
পাখির গানে ফুলের ঘ্রাণে তোমারি নাম শুনি, সৃষ্টির সব ধূলিকণা তোমায় রাখে গুনি। নদী যেমন সাগরে ধায়— আমিও চাই তোমায়।
সরল পথে চালাও আমায় দাও গো ঈমানী আলো, তোমার প্রেমে মন রাঙিয়ে বাসতে শেখাও ভালো। রজনী শেষে প্রভাত হলে গাইবো তোমার গান।
✍️ₐᵤₜₕₒᵣ : ₘₐₕᵢₙ
Md. Mahin Mollah

0 Comments
mdmahinmollahofficila@gmail.com