দু’চোখ বেয়ে অবিরত কেন ঝরছে লোনা পানি? ভেবো না তুমি একা আছো, সব জানেন অন্তর্যামী। হৃদয় যখন ভেঙেচুরে যায়, কেউ থাকে না পাশে, রব যে তখন আরো নিবিড়, থাকেন তোমার আশে।
শব্দ যেখানে হারিয়ে যায়, ফুরায় মুখের ভাষা, অশ্রু দিয়ে গড়ো তখন, কবুলিয়াতের আশা। মোনাজাতে যখন কণ্ঠ রুদ্ধ, কান্নারা কথা কয়, সেই দোয়াতে আরশ কাঁপে, কবুল সুনিশ্চয়।
হাদিসে আছে, চোখের পানি আল্লাহর বড় প্রিয়, অনুতপ্ত হৃদয়ের দামী তোহফা তাঁকেই দিও। লজ্জা পান তিনি ফিরাতে, সেই বান্দার হাত, চোখের জলে যে করে দোয়া গভীর আঁধার রাত।
তাই কেঁদো না হতাশার সুরে, কাঁদো আশার তরে, রহমতের ফয়সালা আসবে নেমে তোমার তরে। শুকিয়ে যাবে গালের অশ্রু, হাসবে তুমি শেষে, আল্লাহর কাছে দোয়া কবুল, চোখের পানির বেশে।

0 Comments
mdmahinmollahofficila@gmail.com