হে আমার পরম করুণাময় মাবুদ, ২০২৫-এর এই বিদায়লগ্নে আমি এক চরম অপরাধী হিসেবে আপনার দরবারে হাত তুলেছি। পেছনের দিকে তাকিয়ে দেখি, অর্জনের ঝুলিতে কেবল এক পাহাড় পাপাচার আর অবাধ্যতা। আমি আপনার সেই বান্দা, যে আপনার দেওয়া নেয়ামত খেয়ে আপনারই হুকুম অমান্য করেছে।
হে দয়াময় আল্লাহ,
আমার এই দুই হাত আজ পাপে ভারী হয়ে আছে। আমার হৃদয়ে আজ হাজারো ভুলের দহন। আমি জানি না, আমার মতো এক গুনাহগারকে আপনি এই রাতে মাফ করবেন কি না, কিন্তু আমি এও জানি—আপনার দয়ার সাগর আমার গুনাহের পাহাড়ের চেয়েও অনেক বড়।
ইয়া রাব্বুল আলামিন, পুরোনো বছরের প্রতিটি সেকেন্ডে আমি কতবার যে আপনার সীমা লঙ্ঘন করেছি, তার কোনো হিসেব নেই। আপনি ধৈর্যশীল বলে আমাকে আজই ধ্বংস করে দেননি। এই শেষ প্রহরে আপনার কাছে ভিক্ষা চাইছি—আমার সব কালো গুনাহগুলো আপনার ক্ষমার নূরে ধুয়ে মুছে দিন। আমাকে আজ পবিত্র করে দিন, মাবুদ
হে আরশের মালিক
নতুন বছরের সূর্য যেন আমার জন্য নতুন এক জীবনের বার্তা নিয়ে আসে। আমাকে আর আপনার অবাধ্যতার অন্ধকারে ফেলে রাখবেন না। আপনার হেদায়েতের চাদরে আমাকে এমনভাবে জড়িয়ে নিন, যেন আমি আর কখনোই পথ না হারাই। আমার সামনের দিনগুলো আপনার ইবাদতে, আপনার স্মরণে এবং আপনার সন্তুষ্টিতে ভরে দিন।
হে আল্লাহ, আমি বড় একা, বড় অসহায়। আমাকে ফিরিয়ে দেবেন না। আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, তাই এই পাপিষ্ঠ বান্দাকে আজ ক্ষমা করে দিন।
আমীন
ইয়া রাব্বাল আলামীন।
✍️ Mahin Mollah
#ماهين
.jpeg)
0 Comments
mdmahinmollahofficila@gmail.com