গভীর রাতে যখন সবাই, নিঝুম ঘুমে মগ্ন থাকে তোমার রহম ঝরে পড়ে, দু’হাত তুলে যে জন ডাকে। পাপী-তাপী আমরা সবাই, তোমার দ্বারে করি আশ ক্ষমা করো মোদের প্রভু, ঘুচিয়ে মনের সব তরাস। তোমার করুণা ছাড়া মোদের, নেই যে কোনো গতি তুমিই পরম আশ্রয় দাতা, তুমিই ধ্রুব জ্যোতি।
✍️Md. Mahin Mollah

0 Comments
mdmahinmollahofficila@gmail.com